শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত ইরান চুক্তি নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না ট্রাম্প ভারতকে ট্রাম্পের ‘খোঁচা’, কড়া জবাব দিল দিল্লি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি পুড়ে গেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে মোজতবার বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না: বাণিজ্যমন্ত্রী সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি

১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বহুল আলোচিত কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, গত ৬ এপ্রিল কুমিল্লার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলামকে তলব করা হয়। এ সময় আদালত তনুর হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা লিখিতভাবে তা আদালতে পেশ করেন।

পাশাপাশি তদন্তের স্বার্থে তনুর জামায় পাওয়া তিনজনের ডিএনএ ম্যাচ করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সেই আবেদন গ্রহণ করে ডিএনএ ম্যাচ করার অনুমতি দেন। তিনজনই সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

বুধবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলামকে বলেন, সকালে গ্রেপ্তারের পর দুপুরের দিকে কুমিল্লার আদালতে তোলা হয় হাফিজুর রহমানকে। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু।

পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।

শুরুতে থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD