শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস হেরে একাদশে ২ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও টস ভাগ্য এসেছে নিউজিল্যান্ডের পক্ষে।

তবে আগের দুই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও এবার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুশি তিনি। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ২টি। একাদশে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে। মুস্তাফিজ চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি।

একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD