সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার চড়ার হাট পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়ড়যর গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ (৬০), ৫নং পুটিমারা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আনজু আরা বেগম (৪২) ও ৪নং শালকুড়িয়া ইউনিয়নের বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে বাসু দেব বর্মন (১৮)। আহতরা হেলেন- ইজিবাইক চালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান সড়ক জানান, দিনাজপুর অভিমুখী একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক এবং নবাবগঞ্জ অভিমুখী যাত্রী বোঝাই একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও ইজিবাইক অটো আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD