শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা থেকে অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে তাদের ওই হাতিরডেরা এলাকার গহীন অরণ্যে ছেড়ে দেয় অপহরণকারীরা।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো (প্রদীপ) ৬ শ্রমিককে মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, সশস্ত্র অপহরণকারীরা ৬ শ্রমিককে রাতের আঁধারে ধরে নিয়ে যায় এবং পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরও জানান, সবশেষ বিভিন্ন দেনদরবারের পর ৫০ হাজার টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ ৬ শ্রমিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণকারীদের কোনো অর্থ প্রদান করা হয়েছে কি না তা জানা নেই বলে জানান।

বুধবার (২২ এপ্রিল) রাতে বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD