বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলো। শনিবার প্রাণ গেছে ৫ হাজার মানুষের; নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের মতো। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ১ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।

৮০০ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজারে। ৬২ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত সাড়ে ৩৮ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৮ শতাধিক মানুষ।

এ পর্যন্ত ৭৯ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আক্রান্ত পৌনে ২১ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৩ লাখ ৪০ হাজারের মতো।

এদিন সাড়ে ৫শ’ মৃত্যু হয়েছে ভারতে, মোট প্রাণহানি ২৭ হাজারের কাছাকাছি। প্রথমবার একদিনে ৩৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে, আক্রান্ত পৌনে ১১ লাখ মানুষ।

এদিকে, সংক্রমণ বাড়ায় যুদ্ধকালীন অবস্থা জারি করা হয়েছে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD