মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না’ পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, চালু হচ্ছে হটলাইন ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ‘আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়’ সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে প্রস্তুত ইরান উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ড্রেসিংরুম থেকে ডিক্লেয়ারেশনের সংকেত আসে। শেষদিকে তাসকিন আহমেদ দ্রুত রান তোলার চেষ্টা করেন। ৫ বলে এক চার ও এক ছক্কায় ১১ রান করে হাসান আলীর শিকার হন তিনি। পঞ্চম দিনের সকালে ২০ ওভার খেলে ৮৮ রান তুলতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ জয়ের জন্য পাকিস্তানের এখন প্রয়োজন ২৬৮ রান।

এর আগে দলীয় ২২৫ রানে মেহেদী হাসান মিরাজকে (২৪) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে টেস্ট ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নোমান। মিরাজ ফেরার দুই বল পরই তাইজুল ইসলামকে (৩) সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। ২৩২ রানে ৮ম উইকেট হারিয়ে তখন বেশ চাপে পড়েছিল বাংলাদেশ।

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন শান্ত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ ছিল টানা দুই ইনিংসে সেঞ্চুরির দারুণ এক কীর্তি গড়ার। কিন্তু ৬৮তম ওভারে নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন শান্ত, তবে তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৫০ বলে ৮৭ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে থামতে হয় তাকে। ৭টি চারে সাজানো ছিল তার এই ইনিংসটি।

শান্ত-মিরাজে লিড বাড়ছে বাংলাদেশের

রিভিউ নিয়ে একবার জীবন পেলেও তার সদ্ব্যবহার করতে পারলেন না লিটন দাস। শাহীন আফ্রিদির বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে আসে ২৮ বলে ১১ রান। তার বিদায়ে ১৯০ রানে ৫ম উইকেট হারায় বাংলাদেশ।

নাজমুল-মিরাজ জুটিতে বাংলাদেশের লিড এখন ২৩৪ রানের। নাজমুল ৮৫ রানে এবং মিরাজ ১৭ রানে অপরাজিত আছেন।

পঞ্চম দিনে বড় লক্ষ্য দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। হাসান আলীর ডেলিভারিতে অহেতুক শট খেলতে গিয়ে শান মাসুদের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে মুশফিক ৩৭ বলে ২২ রান করেন।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান দিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় ১৭৯ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয় কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করে বাংলাদেশ। ১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব‍্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব‍্যাট করছেন ১৬ রানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD