শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চোরের ছুরিকাঘাতে ওষুধ ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় বাসায় চুরি করতে আসা ব্যক্তির ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম হৃদয়।

রোববার (১৯ জুলাই) বেলা ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বউয়ের ভাই আজমল জানান, তাজুল ফার্মেসির ব্যবসা করেন। যে বাসাতে থাকেন সে বাসার নিচতলাতেই তার দোকান। দুপুরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখেন চোর। তাকে ধরতে গেলে চুরি করতে আসা হৃদয় তাজুলকে ছুরিকাঘাত করেন। উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। আটক হৃদয়কে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, তাজুল ইসলাম গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। করোনা কারণে স্ত্রী ও দুই সন্তানকে দুই মাস আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এতে বাসা ফাঁকাই ছিল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD