শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ডিএসই-সিএসইতে সূচক পতন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ জুলাই) সূচক পতনে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। তবে সূচক কমলেও উভয় পুঁজিবাজারে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.১২ পয়েন্ট এবং সিডিএসইটি ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৯৩৮.৯৬ পয়েন্টে, ১৩৫৬.৬৪ এবং ৮০৪.২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ২৩৪ কোটি ৪৪ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৮ কোটি ৪৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার (১৭ জুলাই) লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

দিন শেষে ডিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫১৪.৮৪ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD