মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিখোঁজ ইতালীয়দের লাশ উদ্ধার গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে: ইসরাইলকে জাতিসংঘ ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের লক্ষ্যে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সোমবার (২৫ মে) থেকে সোমবার (১ জুন) পর্যন্ত সাত দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, মহান যুগ স্রষ্টা এবং আমাদের মুক্তিযুদ্ধের এক বীর সেনানি সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্মৃতিকে আমরা বার বার স্মরণ করি। তার স্মৃতি আমাদের কাছে সব সময় জাগরূক, দেশের মানুষের কাছে জাগরূক। তার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে ঈদুল আযহা পড়বে.. এজন্য কোনো অঙ্গসংগঠন যদি আলোচনা সভা দুই-একদিন পরেও করে অসুবিধা নেই। তবে আমাদের কর্মসূচি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে।

কর্মসূচির মধ্যে আছে- শনিবার (৩০ মে) সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা পুস্পমাল্য অর্পন করবেন এবং তারা উলামা দল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

রোববার (৩১ মে) বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ এবং আলোচনা সভা করবে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (৩০ মে) ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে বলে জানান রিজভী। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানায় দুঃস্থদের মধ্যে চাল-ডালসহ ও বস্ত্র বিতরণ করা হবে।

এছাড়া জেলা, মহানগর, উপজেলাসহ সকল ইউনিটে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন, তারিকুল আলম তেনজিং, মহানগর বিএনপির এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, যুবদলের নুরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, ছাত্রদলের নাসির উদ্দীন নাছির, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, তাঁতি দলের আবুল কালাম আজাদ, শ্রমিক দলের মনজুরুল ইসলাম মনজু, উলামা দলের মো. সেলিম রেজা, কাজী মোহাম্মদ আবুল হোসেন, মহিলা দলের শাহিনুর নার্গিস, কৃষক দলের রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD