সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

ইরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পাকিস্তানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ মে) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তেহরানে দায়িত্ব নিতে যাওয়ার আগে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দার পাকিস্তান ও ইরানের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কর কথা স্মরণ করেন এবং বাণিজ্য, যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ।”

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, আঞ্চলিক শান্তি, সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, মনোনীত নতুন রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

দার নতুন দায়িত্বের জন্য রাষ্ট্রদূতকে শুভকামনাও জানান।

এদিকে মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত আঞ্চলিক দূত সম্মেলনের ফাঁকে দার পাকিস্তানে নিযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত শাফকাত আলী খানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পাকিস্তান অপর এক বিবৃতিতে বলেছে, দার পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি ইউএইতে বসবাসরত পাকিস্তানি কমিউনিটির “ইতিবাচক ভূমিকা”-এর কথাও উল্লেখ করেন এবং তাদের কল্যাণে আরও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD