শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল এমন ঘৃণ্যতম অপরাধের পুনরাবৃত্তি হতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ: ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব রামিসার বাবার কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব ড্রোন উৎপাদনসহ সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ

ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে সকল হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বাংলামোটরের দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিল শেষ হয় শাহবাগ পর্যন্ত গিয়ে। এই মশাল মিছিলের নেতৃত্ব দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

মশাল মিছিলের আগে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ।

এ সময় আরিফুল ইসলাম আদীব বলেন, আজ মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।

এই এনসিপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, এই বিষয়ে দলের থেকে তদন্ত করে সকলকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সকল রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD