সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

ঢাকার বাইরে যে ১৩ জেলায় করোনা টেস্ট করা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে। নির্ধারিত স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে। যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেসব জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

রোববার স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার ও কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদেশ যাত্রীদের যাত্রার ৭২ ঘন্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকিট প্রদর্শন করতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহিত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট প্রদান করা হবে।

এদিকে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মধ্যে ঢাকায় অবস্থানরতদের করোনা টেস্ট মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে সম্পন্ন করা হবে। সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিদেশ গমনেচ্ছুদের নমুনা সংগ্রহ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD