শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঘরে বসে মাত্র ২০ মিনিটেই অ্যান্টিবডি টেস্ট!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : এবার বাড়িতে বসেই বিনামূল্যে করোনার অ্যান্টিবডি টেস্ট করা যাবে। মাত্র ২০ মিনিটের মধ্যেই সেই পরীক্ষার মাধ্যমে জেনে নেয়া যাবে কেউ কখনও ভাইরাসটির সংস্পর্শে এস‌েছেন কি না। এভাবেই কোটি মানুষের অ্যান্টিবডি টেস্ট করানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। তার জন্য গোপনে হিউম্যান ট্রায়ালও সেরে ফেলেছে দেশটি। ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’র বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, এই অভিনব উদ্ভাবনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও একটি ডায়াগনস্টিক সংস্থার কনসর্টিয়ামের। মানুষের উপর পরীক্ষা চালিয়ে তা ৯৮.৬ শতাংশ ক্ষেত্রে সফলও হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্রিটিশ সরকারের অ্যান্টবডি পরীক্ষা কর্মসূচির প্রধান স্যর জন বেল বলেন, ‘অ্যান্টিবডি টেস্ট করালে বোঝা যায় কোভিডসহ যে কোনও ভাইরাসের রাজত্ব ঠেকানোর পক্ষে আমাদের দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত কি না। অথবা কতটা কম বা বেশি। ফলে এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিকে বেশ চমকপ্রদ বলে মনে হচ্ছে।’

এখনও পর্যন্ত ব্রিটেনে যে অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি সরকারি ভাবে অনুমোদিত, তাতে পরীক্ষার জন্য রক্তের নমুনা পাঠাতে হয় প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে। ফলে, সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেতে অনেকটা সময় লেগে যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD