শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ ঢাকায় ফিরছেন, কেউ আজও বাড়ি যাচ্ছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
কেউ ঢাকায় ফিরছেন, কেউ আজও বাড়ি যাচ্ছেন

ঈদের ছুটি এখনো শেষ হয়নি অনেকের। তবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকে আগেভাগেই ফিরতে শুরু করেছেন ঢাকায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঈদের ফিরতিযাত্রার এমন চিত্র দেখা গেছে।

শনিবার (৩০ মে) সকালে কমলাপুর রেলস্টেশরে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে।

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড় করে নামছেন। তারা দ্রুত ব্যাগ-লাগেজ নিয়ে স্টেশন ছাড়ছেন। এসময় স্টেশনের কুলিদেরও ব্যস্ত হয়ে উঠতে দেখা যায়।

শুধু ঈদের ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। কমলাপুর রেলস্টেশনে আজ তেমন যাত্রীদেরও দেখা মিলেছে। তারা বলছেন, অনেকে ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিয়েছেন। ফলে সবকিছু গুয়ে বাড়ি ফিরতে তাদের দেরি হয়ে গেছে।

সিলেটগামী ট্রেনের যাত্রী হামিদ ঢাকার একটি সফটওয়্যার ফার্মে চাকরি করেন। কথা হলে তিনি বলেন, আমাদের এক ঈদে ছুটি হয়। গত ঈদে ছুটি কাটিয়েছিলাম। এবার ঈদে ডিউটি করেছি। ডিউটি শেষ করে আজ থেকে ছুটিতে যাচ্ছি।

অন্য যাত্রী আবু হানিফ জানান, তিনি ঈদ করতে ঢাকায় এসেছিলেন। আজ বাড়ি ফিরে যাচ্ছেন। ঈদের ছুটি শেষে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা এগারোসিন্ধু ট্রেনের যাত্রী বেসরকারি চাকরিজীবী সোহেল রানা বলেন, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ভালো সময় কেটেছে।

কাল থেকে অফিস শুরু। আবার কর্মজীবনে ফিরতে হবে। তাই আজই চলে এসেছি। রাতের ট্রেনে এসে সকালে অফিস করতে পারতাম, কিন্তু সঙ্গে পরিবারের সদস্যরা থাকায় একটু সময় নিয়ে আগেভাগে চলে এলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD