শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের তিন দিনে ডিএসসিসির ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য অপসারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঈদের দিন থেকে আজ (শনিবার) বিকেল ৬টা পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদের দিন ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। ঈদের পরের দিন ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য সেখানে নেওয়া হয়।

এ ছাড়া শনিবার (আজ) বিকেল ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

সব মিলিয়ে ঈদের দিন থেকে শনিবার বিকেল ৬টা পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD