কিছুক্ষণ পরেই বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও আর্সেনাল।
ফুটবল বিশ্লেষকদের মতে, এই ফাইনালটি হতে যাচ্ছে লুইস এনরিকের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে মিকেল আর্তেতার নিখুঁত রক্ষণাত্মক ব্লক ও ডেড-বল কৌশলের এক মহাযুদ্ধ। আর এই মেগা ফাইনালে দুই দলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে একটিমাত্র বিশেষ ক্ষেত্র- তা হলো কর্নার।
চলতি মৌসুমের শুরুর দিকে আর্সেনাল সেট পিস থেকে যেভাবে একের পর এক গোল বের করছিল, মাঝখানে তার ধার কিছুটা কমলেও এপ্রিল মাসের পর থেকে তারা আবারও ডেড-বল সিচুয়েশনে মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে।
বিশেষ করে বড় ম্যাচে যখন ওপেন প্লে থেকে গোল পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়, তখন আর্তেতার মূল ভরসা হয়ে ওঠে কর্নার।
পহেলা এপ্রিলের পর থেকে আর্সেনালের সবচেয়ে বিপজ্জনক ডেলিভারিগুলো এসেছে মাঠের ডান প্রান্ত থেকে। বুকায়ো সাকা এবং নোনি মাদুয়েকের নেওয়া ইনসুইঙ্গিং কর্নারগুলো মূলত সিক্স-ইয়ার্ড বক্স ও পেনাল্টি স্পটের মধ্যবর্তী সেন্ট্রাল এরিয়াকে টার্গেট করে তৈরি করা হয়।
কোয়ালিটি আর্সেনালকে শাস্তি দিতে ভুল করবে না।