রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইসরায়েল-মার্কিন যুদ্ধের অর্থনৈতিক ধকল হিসেবে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিটি পরিবারের খরচ শত শত ডলার বৃদ্ধি পেয়েছে। নতুন এক বিশ্লেষণে জানা গেছে, অতিরিক্ত ৬০ বিলিয়ন ডলার খরচের বোঝা মার্কিনিদের কাঁধে।

গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি-সংশ্লিষ্ট খাতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ৪৪৭ দশমিক ১৯ ডলার ব্যয় করতে হয়েছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি ও বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে গত তিন মাসে মার্কিন ভোক্তাদের সম্মিলিতভাবে প্রায় ৬০ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই আর্থিক চাপ আরও বাড়তে পারে।

মুডিজের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলেন, ‘যদি শিগগিরই যুদ্ধ শেষ না হয়, তাহলে আর্থিক চাপে থাকা ভোক্তাদের ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, যা এরই মধ্যে দুর্বল অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে।’

বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির দাম বর্তমান পর্যায়ে অপরিবর্তিত থাকলে যুদ্ধের প্রথম বার্ষিকী নাগাদ প্রতিটি পরিবারকে গড়ে অতিরিক্ত প্রায় দুই হাজার ডলার ব্যয় করতে হতে পারে।

এই সংখ্যাগুলো সংঘাতের ব্যাপক অর্থনৈতিক প্রভাব তুলে ধরেছে, যা জ্বালানি বাজারে বিঘ্ন সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের অনেক বাইরে পর্যন্ত ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দিয়েছে।

সূত্র: সিএনবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD