প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কি করবে। একটা কার্ড দিয়ে যাতে সব কাজ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে শুধু রেমিটেন্স যোদ্ধা না, এমনকি যারা দেশের বাইরে ইউরোপে, লেটিন আমেরিকায় আছে তারাও আমাদের এখানে আবেদন করতে পারবে।
মন্ত্রী বলেন, যারা প্রবাসে আছে কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আমাদের একটা সেল থাকবে। সেলে আবেদন করবে, যাচাই হবে। যাচাই করে যে পাওয়ার যোগ্য প্রবাসী সে কার্ড পাবে।
তিনি জানান, আমরা যে ফ্যাসিলিটিটা দেব সেটা এখনো চূড়ান্ত করি নাই। কিন্তু এখানে তার কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে? সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কি বেনিফিট নিতে পারে? ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে? তাদের ডিজিটাল পরিচয়পত্র, এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে।
প্রবাসী মন্ত্রী বলেন, প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা যাতে দেয়া যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। তার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। যাতে কোন প্রবাসী এই কার্ড দেখালে তাকে প্রায়রিটি বেসিস তাকে ফ্যাসিলিটি দিতে পারে এবং হাসপাতালে গেলে অন্তত তারা আলাদা একটা প্রায়োরিটি যেন পায়, এজন্য এসব জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছি।
এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেনসহ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।