শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

দেশে আসছে ইসরাইলের ভয়াবহ ড্রোন হামলায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির লাশ। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এতে গত ১১ মে নিহত হন লেবানন প্রবাসী সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। বাংলাদেশের এই দুই রেমিট্যান্স যোদ্ধার লাশ রোববার (৭ জুন) রাত ২টা ৩০ মিনিটে ঢাকা এসে পৌঁছবে।

এর মধ্যে বৈরুত এয়ারপোর্ট ত্যাগ করেছে দুই প্রবাসীর লাশ বহনকারী বিমান। এর আগে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে দুই প্রবাসীর লাশ সংরক্ষণ করে রাখা হয়।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের পক্ষ হতে সার্টিফাইড পুলিশ রিপোর্ট, লাশ পাঠানোর অনুমতিপত্র গ্রহণসহ আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে দুই লাশের গোসল এবং কাফনকার্য সম্পাদন করা হয়েছে। লাশ গ্রহণের বিষয়ে বাংলাদেশে দুই প্রবাসীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD