শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাউতারো ও সিমিওনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে শেষ দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে দর্শকরা পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে জোরালো সমর্থন দেন। তবে দলের প্রধান তারকা লিওনেল মেসি পুরো ম্যাচে বেঞ্চেই বসে থাকায় দর্শকরা যে কিছুটা হতাশ হয়েছেন, সেটা নিশ্চিত।

৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তালিয়াফিকো প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর চতুর ব্যাকহিল পাস থেকে কাছের দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি।

সিমিওনের গোলের পরপরই স্কালোনি বেশ কয়েকটি পরিবর্তন আনেন, তবে মেসিকে মাঠে নামানো হয়নি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান। এরপর জাতীয় দলে যোগ দেওয়ার আগেই ওই চোট পান তিনি।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলবে আকাশি-সাদারা। সেই ম্যাচটি হবে আইসল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনা বিশ্বকাপে গ্রুপ জে-তে খেলবে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ শুরু করবে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে দলটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD