সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরইমধ্যে তিনি মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

তিন দিনের সফর শেষে আগামী মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD