সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ ঘণ্টা পর ১৩ জেলে উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

গভীর সমুদ্র থেকে ইলিশ আহরণ শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে বরগুনার তালতলীর আশারচর ও নিদ্রা সকিনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বাইশদার বয়ার কাছাকাছি স্থানে এফবি মালেকা-১ নামে একটি মাছধরা ট্রলার ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় শহিদের অপর একটি ট্রলার গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলারে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলেও ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি শাহিন ঘরামী জানান, উপজেলার নিদ্রারচর এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি মালেকা-১ ট্রলারটি গত ৪-৫ দিন পূর্বে গভীর সমুদ্রে ইলিশ আহরণ করতে যায়। রবিবার সকালে ট্রলারটি মাছ বোঝাই তীরের (তালতলী) উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রলারটি গভীর সমুদ্রের বাইশদার বয়ার আনুমানিক ১০ কিলোমিটার পূর্বে আসলে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলে ৭-৮ ঘণ্টা সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে পানিতে ভাসা অবস্থায় স্থানীয় অপর একটি মাছ ধরা ট্রলার তাদের উদ্ধার করে অসুস্থ অবস্থায় তীরে নিয়ে আসে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জেলের বাড়ি তালতলী উপজেলার আশারচর, নিদ্রারচর ও সকিনা গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলার ও ট্রলারে থাকা জাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আলমগীর খলিফা জানান, আমার ডুবে যাওয়া ট্রলার ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD