শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ঋণনির্ভর এ বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি: জামায়াত আমির ‘অদম্য ইরানিরা দুর্নীতিগ্রস্ত ট্রাম্পকে ভয় পায় না’ সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায় বিশ্বকাপের আগে উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন মেসি ব্রাজিলের মুখোমুখি হবার আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা! বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন দেশে ফের ভূমিকম্প রাতের মধ্যেই ইরানের তেল ও খার্গ দ্বীপ দখলের হুমকি দিলেন ট্রাম্প

মাঠে নামার একদিন আগে নেইমারকে নিয়ে দুঃসংবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার মাত্র ২৪ ঘণ্টা আগে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি কাটিয়ে সময়মতো ফিরতে না পারায় মরক্কোর বিপক্ষে আসরের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে দলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে। শুধু উদ্বোধনী ম্যাচই নয়, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

ফরাসি ফুটবল সাময়িকী ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনো দলের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি। তাঁর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়েও বেশি সময় নিচ্ছে, যা কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে ঘরোয়া লিগের ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে সময় ব্রাজিলের মেডিকেল টিম তিন সপ্তাহের বিশ্রামের কথা জানালেও নির্ধারিত সময় পার হওয়ার পরও পূর্ণ ফিটনেস ফিরে পাননি তিনি। বর্তমানে নিউ জার্সিতে দলের ক্যাম্প চললেও নেইমারকে মূল দলের সঙ্গে দেখা যাচ্ছে না; বরং একাকী জিম ও সাইক্লিং করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছেন তিনি।

ফুটমেরকাতোর দাবি অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন কিছু জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা এখন নেই বললেই চলে। অনেক জল্পনা-কল্পনার পর আনচেলত্তি যখন নেইমারকে দলে ভিড়িয়েছিলেন, তখন খোদ নেইমারও একে তাঁর শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করে ভক্তদের আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই তাঁর এই ছিটকে যাওয়া দলের ছক ও কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য কিছুটা আশার কথা শুনিয়েছে দলের মেডিকেল টিমের একটি সূত্র। প্রথম ম্যাচে খেলতে না পারলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ কিংবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারকে মাঠে পাওয়ার আশা করছে সেলেসাওরা। এখন দেখার বিষয়, ‘মিস্টার ম্যাজিশিয়ান’ ঠিক কত দ্রুত সুস্থ হয়ে নিজের শেষ রাঙাতে সবুজ গালিচায় ফিরতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD