চোটের কারণে বিশ্বকাপের শেষ মুহূর্তে মরক্কোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ড এবং ফরোয়ার্ড আবদে ইজ্জালজুলি দল থেকে ছিটকে গেলেন। এতে বিশ্বকাপ স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে হলো কোচকে।
বৃহস্পতিবার (১১ জুন) মরক্কো ফুটবল ফেডারেশন এবং ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদিতে প্রো রিগে খেলা ডিফেন্ডার মারওয়ান সাদানে এবং উইঙ্গার আমিন সবাই বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন। গত মার্চ মাস থেকেই আগুয়ের্ড কুঁচকির চোটে ভুগছিলেন। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানে।
অন্যদিকে রিয়াল বেটিসের আক্রমণভাগের অন্যতম সেরা ফরোয়ার্ড এজ্জালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশিতে চোট পান। তাঁকেও বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে। তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইঙ্গার আমিনে সাবাইকে।
১৪ জুন প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। তার আগে রক্ষণ ও আক্রমণের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারানো বড় ধাক্কা খেলো দেশটি।