বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আসামি ব্যাংকক-আইনজীবী লন্ডনে-বিচারক ঢাকায়, তবুও শুনানি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

এ যেন মামা বাড়ির আবদার। এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়ার পর ব্যাংককে বসে হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন চেয়ে চমক সৃষ্টি করেছেন দুই আসামি। সবচেয়ে মজার বিষয় হলো তাদের আইনজীবী শুনানি করেছেন লন্ডনে বসে। পলাতক আসামির এমন আবেদনকে বেআইনি উল্লেখ করে সময় নষ্ট করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকার উচ্চ আদালত।

দেশের উচ্চ আদালতে আগাম জামিন যখন বন্ধ তখন ব্যাংককে বসে পলাতক দুই আসামির আগাম জামিন আবেদনকাণ্ডে দিনভর আলোচনায় দেশের সর্বোচ্চ আদালত। সাড়ে দশটার পর ভার্চুয়াল কোর্টে শুরু হয় শুনানি। লন্ডনে বসে আসামিদের পক্ষে জামিন চান তাদের এক আইনজীবী। আসামিদের অবস্থান তখন ব্যাংকক।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পলাতক কোনো আসামির নজিরবিহীন এমন আবেদনে কি আদেশ হয় জানার জন্য অপেক্ষায় থাকেন আইনজীবীরা। বিচারপতি ঢাকায়, আসামি ব্যাংককে ও তার আইজীবী লন্ডন থেকে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আবেদনটিকে বেআইনি বলে মত দেন উচ্চ আদালত। আর কোর্টের সময় নষ্ট করায় দুই আসামিকে করা হয় ১০ হাজার টাকা জরিমানা।

আগাম জামিন বন্ধ থাকায় দেশের অনেক আসামি যখন এ সুযোগ থেকে বঞ্চিত, তখন দেশের বাইরে পলাতক দুই আসামির পক্ষে জামিন চাওয়ায় আইনজীবীদের সমালোচনা করেন উচ্চ আদালত। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেউ।

ঋণ দেয়া-না দেয়া নিয়ে দ্বন্দ্বে এক্সিম ব্যাংকের এমডি ও ডিএমডিকে অপহরণ করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে শিকদার গ্রুপের এমডি রন হক শিকদার ও দিপু হক শিকদারে বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হলে ২৫ মে করোনা মহামারির মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশ ছাড়েন শিকদার পরিবারের এই দুই সদস্য।

দেশের বাইরে থেকে পলাতক কোনো আসামির আগাম জামিন আবেদন বিচার বিভাগের ইতিহাসে এটাই প্রথম। এমনকি তাদের পক্ষে লন্ডন থেকে এক আইনজীবী শুনানি করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD