মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বাজেট: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হওয়ায় এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি দাবি করেন, অতীতে এমন বাজেট দেখা যায়নি।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও চিন্তা-ভাবনার আলোকে অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে বাজেট প্রণয়ন করেছেন।

তিনি বলেন, সরকারের আন্তরিকতা এই বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টিই সরকারের প্রধান লক্ষ্য।

বিএনপি মহাসচিব আরও বলেন, বাজেটটিকে তিনি একটি ‘সৃজনশীল বাজেট’ হিসেবে দেখছেন। তার ভাষায়, এতে এমন কিছু উদ্যোগ ও পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রচলিত ধারণার বাইরে এবং অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

তিনি আশা প্রকাশ করেন, বাজেটে ঘোষিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী ভিত্তি পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD