শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কো ২০২২ সালে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা ভালো কিছু করতে চায়।

এরপরও অবশ্য এই ম্যাচে ব্রাজিলই এগিয়ে। যদিও এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তাকে বাদ দিয়েও বেশ শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামতে চলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমারের বদলে এই একাদশে আসতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান পাশে থাকবেন রাফিনিয়া, বামে ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনাল প্লেমেকার হিসেবে খেলবেন লুকাস পাকেতা।

ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণে থাকবেন মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার।

এদিকে মরক্কো দলও চোটজর্জর। দলটির সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়া সমস্যায় একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদ খেলবেন। নুসাইর মাজরাউই কাঁধের চোটে সন্দেহজনক। এজ আবদে হাঁটুর লিগামেন্টে মাঝারি মাত্রার চোট পেয়েছেন, তিনি পুরো গ্রুপ পর্বে খেলতে পারবেন না।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন;
ডগলাস, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ;
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা;
ইগোর থিয়াগো

মরক্কোর সম্ভাব্য একাদশ–
বোনো;
মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই , আমিন বুয়াদি;
বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ;
ইলিয়াস সাইবারি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD