সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে ‘অনেক বড় ও বিশাল জয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সাফল্য। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে।

জে ডি ভ্যান্স দাবি করেন, এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলার লক্ষ্য পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। এর আওতায় ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ স্থগিত করা হবে এবং হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দুই পক্ষের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এই সমঝোতা স্মারকে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD