মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে কারাবন্দি আইয়ুব বাবুল মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন।

সোমবার (২২ জুন) দুপুরে তার মা আনজুমান আরা বেগম (৭৭) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কারাগারে থাকা আইয়ুব বাবুলের পক্ষ থেকে জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে আবেদন অনুমোদিত হলে তিনি সাময়িক মুক্তি লাভ করেন।

এদিকে মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী গ্রামের ওয়াপদা রোড এলাকার বাসিন্দা এবং মরহুম আমিনুর রহমানের স্ত্রী ছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে আইয়ুব বাবুল মায়ের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজা শেষে আনজুমান আরা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD