শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এমপিপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার। আবার প্রয়োজন মনে করেছে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে৷ আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে৷ সভাসমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে৷

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়৷ এখন সেনাবাহিনী মোতায়েন ইন্টেলিজেন্স এর তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে মোতায়েন হয়েছে৷

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD