বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে গেল ব্রাজিল ‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাপাহারে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের লাইট বন্ধ করে ৯ জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ছবি : কালবেলা
নওগাঁ সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন তারা।

বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

এদিকে ২১ ঘণ্টার পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে লাইট বন্ধ করে রাতের আঁধারে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা যাবত এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেন বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যদের এমন অবস্থানে প্রশংসা করেছেন স্থানীয়রা।

উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আমরা পুশইনের সংবাদ পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত থাকি। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেননি। বিজিবি সদস্যদের এমন ভূমিকা সত্যিই অনেক প্রশংসার।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিলেন। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার দিয়ে বিএসএফ এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। ৯ জনের মধ্যে ৩ পুরুষ ও ৩ নারী এবং ৩ শিশু ছিল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD