রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করবে সফরকারী বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলা শুরু হবে।

একমাত্র টেস্টে অভিষেক হচ্ছে দুই ব্যাটারের। চোট পাওয়া লিটন দাসের বদলে অভিষেক হচ্ছে অমিত হাসানের। টি-টুয়েন্টি ও ওয়ানডেতে জাতীয় দলের অন্যতম সদস্য হলেও এবারই প্রথম টেস্ট খেলতে নামছেন তাওহীদ হৃদয়।

এ ছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের নিয়ে বেশ শক্ত ব্যাটিং ইউনিট টাইগারদের।

চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। এবারের সফরে একটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),‌ মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান(উইকেটরক্ষক), খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা (উইকেটরক্ষক), ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD