রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিসিএসের ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির https://bpsc.gov.bd/pages/psc-exams অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD