শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম

দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করেছে যৌথবা‌হিনী। শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। সেখানে ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তির নাম যৌথান বম (৫২)। সে থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘যৌথবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD