শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাশিয়ার করোনার ভ্যাকসিন প্রস্তুত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
FILE PHOTO: Small bottles labeled with a "Vaccine COVID-19" sticker and a medical syringe are seen in this illustration taken taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

করোনাভাইরাসের বিরুদ্ধে রাশিয়ার প্রথম ভ্যাকসিন প্রস্তুত বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সরকার। মস্কোর প্রথম ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ বলেন, স্বেচ্ছাসেবীদের দুটি গ্রুপের ওপর প্রাথমিকভাবে পরীক্ষা চালিয়ে সফলতা পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে ইমিউনিটি সিস্টেম তৈরি হয়েছে।

এআইএফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ বলেন, ব্যতিক্রম ছাড়া সব স্বেচ্ছাসেবীদের ছাড়া হয়েছ, তাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে এবং তারা ভালো অনুভব করছেন। সুতরাং, করোনভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে প্রথম ঘরোয়া ভ্যাকসিন প্রস্তুত।

তিনি বলেন, ভ্যাকসিনটি গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রধান সামরিক ক্লিনিক্যাল বারডেনকো হাসপাতাল যৌথভাবে তৈরি করেছে।

সালিকভ আরও যোগ করেন, রুশ সামরিক বাহিনীর ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সম্ভাবনা এবং বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। উদাহরণস্বরূপ ইবোলা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে অবদানের কথা উল্লেখ করেন।

সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু বলছে, আগস্ট মাসে করোনার বিরুদ্ধে ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনে যেতে পারে রাশিয়ান কোম্পানি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD