ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ আজ রোববার (৫ জুলাই) তেহরানে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজও আদায় করা হবে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
জানাজার নামাজ রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। শনিবার থেকে খামেনির মরদেহ সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে।
তাসনিমের খবরে বলা হয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।
জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।
এরপর খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে, যেখানে আরও কয়েকটি শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে এনে দাফন করা হবে।