মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। ফ্লাইটগুলো পরবর্তী সময়ে ঢাকায় ডাইভার্ট করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) এই ঘটনা ঘটে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ও এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের বিজি১২১ ফ্লাইটটিও অবতরণ করতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD