বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি।

এসময় ইইউ’র অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯ প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। একইসঙ্গে সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে বিষয়গুলো সমন্বয় করা হবে।’

এরইমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কাজ চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, ইসির দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো ভালোভাবে আমলে নিলে সামনের দিনগুলোতে ভালো কিছু সম্ভব।

এসময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন নারী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরও বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD