শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা কঠোর হুমকি তেহরানের জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করেই প্রযুক্তিতে বিশ্বসেরা হবে চীন: শি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে এইচএসসি পরীক্ষার খাতা নষ্ট হওয়া ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখন থেকে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে খাকি কাপড়ের প্যাকেটের ভেতরে বাধ্যতামূলকভাবে পলিথিনের আস্তরণ বা মোড়ক ব্যবহার করতে হবে। একইসঙ্গে ডাকযোগের সেই প্যাকেটের গায়ে স্পষ্ট অক্ষরে ‘উত্তরপত্র’ বা ‘ও’ লিখে দিতে বলা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো থেকে ওএমআর এবং উত্তরপত্র খাকি কাপড়ে মুড়িয়ে ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, বেশ কিছু পরীক্ষা কেন্দ্র খাকি কাপড় ব্যবহার করছে না। আবার অনেক কেন্দ্র প্যাকেটের গায়ে ‘ওএমআর’ বা ‘উত্তরপত্র’ সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই পাঠাচ্ছেন। এর ফলে বোর্ড কর্তৃপক্ষের ফাইল ও উত্তরপত্র ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের জটিলতা ও সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে উত্তরপত্র যেন কোনোভাবেই ভিজে না যায়, তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র পাঠানোর সময় প্রথমত সেগুলো পলিথিনের প্যাকেটে সুরক্ষিত করতে হবে। এরপর তা খাকি কাপড়ের প্যাকেটে ভরে ওপরে সুনির্দিষ্টভাবে ‘ওএমআর’ অথবা ‘উত্তরপত্র’ লিখে ঢাকা শিক্ষা বোর্ডে ডাকযোগে পাঠাতে হবে।

এই আদেশকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, কাছেও পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD