মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী ইরান থাকুক বা না থাকুক হরমুজ প্রণালি খোলা থাকবে: ট্রাম্প ফের জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে ইসরায়েলের ফাঁদে পা দিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, তিস্তাপাড়েও সতর্কতা

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

গতকাল রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD