শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের ২৪ ঘণ্টা পার হতে না হতেই অধিদফতরের পরিচালক, উপ-পরিচালক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল ইসলামকে সরিয়ে দেয়া হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।

রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির হেলথ কেয়ারের হাসপাতাল পরিচালনা ও নমুনা সংগ্রহের অনুমতি প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের মধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি হতে পারে। বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের কেলেঙ্কারির ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদফতরে ব্যাপক সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের কমপক্ষে এক ডজনেরও বেশি কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের বদলি কিংবা বরখাস্ত করা হবে বলে সূত্র জানায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD