মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানে রাশিয়ার সামরিক উড়োজাহাজ ডুমসডে আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে ফেলবে যুক্তরাষ্ট্র: রুবিও দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে? আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী ইরান থাকুক বা না থাকুক হরমুজ প্রণালি খোলা থাকবে: ট্রাম্প ফের জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই বলে জানিয়েছেন চীফ হুইপ মো. নূরুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, বিষয়টি না বুঝেই করেছে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করব।

বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বিরোধীদল নাম দেওয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।

গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কিছু নেই। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধীদল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।

অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, যতক্ষণ না গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটির প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD