মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে উত্তেজনার শেষ নেই। এরই মধ্যে ম্যাচের ফল নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

তার দাবি, নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি হবে না; ফাইনালের টিকিট নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটে। একই সঙ্গে লিওনেল মেসিকে নিয়েও দিয়েছেন বিশেষ বার্তা।

প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, সেমিফাইনালের এই লড়াই নির্ধারিত সময়ে বা অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকবে এবং শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমেই নির্ধারিত হবে ফাইনালিস্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে আরমাস বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তার পুরনো একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই ফলে গেছে। এখন পুরো মনোযোগ পেনাল্টি শ্যুটআউটের দিকে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘দিবু’ যেন এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেন। তবে ম্যাচের চূড়ান্ত ফলাফল কী হবে, তা নিয়ে সরাসরি কিছু না বললেও উভয় দলের শক্তিমত্তা যে প্রায় সমান, সে বিষয়টিই বারবার সামনে আনছেন এই জ্যোতিষী।

ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই লিওনেল মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন আরমাস। তার মতে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক ও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন।

জ্যোতিষীর এই চাঞ্চল্যকর মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার আগের ভবিষ্যদ্বাণীগুলো মনে করিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আবার অনেকে সম্ভাব্য রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটের কথা ভেবে চরম উৎকণ্ঠায় রয়েছেন।

সূত্র: মার্কা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD