শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যের স্থান নেই। জিয়াউর রহমানের এই দর্শনের আলোকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী’- শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে ধর্মকে রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি করা হলেও রাষ্ট্র পরিচালনায় তা সফল হয়নি। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মেজর জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যার প্রেক্ষাপট দেশের মানুষের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সব ধর্ম, ভাষা ও গোত্রের মানুষকে সম্মিলিতভাবে একত্রিত রাখাই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD