রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ইরানে হামলায় জড়িত থাকার বিষয় অস্বীকার করল কুয়েত ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজই বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ফ্রান্স-স্পেনের দাবানলে ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

আজই বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও সম্পন্ন করেছেন তিনি।

রবিবার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির।

মূলত, মেয়াদ শেষ করার প্রায় পৌনে দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন উঠবেন রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাটে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর-এসএসএফ।

উল্লেখ্য, নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD