বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান সিজারের ক্ষেত্রে চিকিৎসকদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ট্রাম্পের হুঁশিয়ারি পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা পরিবর্তনের কথা বললেই এদেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের নবম পে স্কেল চূড়ান্ত, শিগগিরই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পরিবর্তনের কথা বললেই এদেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু এমনি হারিয়ে যাবে।

সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো কিছুই পাল্টায়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে এখনো পরিবর্তন না এলেও তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, পরিবর্তনের মনোভাব সবার মধ্যে গড়ে তুলতে পারলে আমরা জুলাইয়ের সফলতা দেখতে পাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD