শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন শহীদ জিয়া: রিজভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। শুধু শহর নয় প্রতিটি গ্রাম গঞ্জে নজরুলের আর্দশ ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নয়, তিনি যেমন খোদা ভিরু কবি তেমনি প্রেমের কবি। তিনি হিন্দু মুসলিম সকলের কবি। তিনি শ্যামা সঙ্গীত লেখার পাশাপাশি ইসলামী সঙ্গীত ও রচনা করেছেন। আমরা তার সাহিত্য থেকে ন্যায় অন্যায় বোধ শিখছি।

রিজভি আরো বলেন, ‘কোন ভাবে যদি পরাজিত শক্তির উত্থান হয় কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদে থাকতে পারবেন না। যারা পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্ঠা করছেন তা করতে পারবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনেরাও পরে যাবেন। আপনারা যা করছেন তাতে মনে করছেন শুধু বিএনপিই খাদে পড়বে। না শুধু বিএনপিই না আপনারাও বিপদে পড়বেন। এগুলো বাদ দিয়ে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের আহবান জানান, এই নেতা।’

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।

জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক যথাক্রমে ড. মুন্সি আবু সাইফ ও মোঃ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিস্ট সরকারযদি আবার আসে আমরা কেউ ঘরে থাকতে পারবোনা। ফ্যাসিস্ট আসলে দেশের গনতন্ত্র আবার বিপন্ন হবে বলে মনে করেন এই নেতা। তাই সকল নেতা-কর্মীদের সজাগ থেকে তাদের প্রতিহত করার আহবান জানান।

প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অনুষ্ঠানের আগে নাটোর চিনিকল পরিদর্শন করেন। এ সব কোন কর্মকর্তা উপস্থিত না থাকায় দুজন ক্যাশিয়ার ও সিবিএ সাধারণ সম্পাদক তাকে চিনিকলে স্বাগত জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD