রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে রাজধানীসহ সারা দেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি এবার গ্রীসের রাজধানী এথেন্সেও ভয়াবহ দাবানল! ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে : আতিকুর রহমান রুমন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ট্রাম্প টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থসহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা সদর হাসপাতালে রোগীদের হাতে সরাসরি এ সহায়তা তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।

সহায়তা বিতরণ শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি থাকা হাম রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মো. জাবেদ রেজা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা স্বাস্থ্যগত সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। পাহাড়ি জনপদের স্বাস্থ্যসুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান বিভিন্ন অসংগতি ও সংকট নিরসনে জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান ও চনুমং।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD