শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ শনিবার (১ আগস্ট) এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘অনেকে বলে যে ড. ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন, নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ড. ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চাই আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা তিনি কি এই কথা বলতে পারেন? এই কথা বলতে পারেন না।’

‘অর্থাৎ তিনি হয়তো দায়িত্ব গ্রহণের আগে এক ধরনের মানসিকতা পোষণ করতেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরে তার ভেতরে আসলে ক্ষমতার লিপসা চলে এসেছিল।’

রাশেদ খাঁন আরও বলেন, সংকটগুলো ড. ইউনূস এবং তার ঐকমত্য কমিশনের সৃষ্ট। সুতরাং, তার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ নাই। ঘৃণা প্রকাশ না চাইলেও চলে আসে। আমরা তো চেয়েছিলাম যে সরকারি দল এবং আমাদের বিরোধী দল আমাদের নির্বাচনের পরে সবাই মিলে রাষ্ট্রের পুনর্গঠনে মনোযোগ দিব। কিন্তু কেন সেই পুনর্গঠনে আমরা মনোযোগ দিতে পারছি না? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের চক্রান্ত ছিল, কতিপয় উপদেষ্টার ষড়যন্ত্র ছিল। আমি জানি, আমি দায়িত্ব নিয়েই বলছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD