রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ২৩ এবং গুলশান থানা ১৪ জনকে গ্রেপ্তার করে।
আজ রোববার (২ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১ আগস্ট) যাত্রাবাড়ী থানা-পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারেরা হলেন—১। মো. খোকন (৫২), ২। মো. আলী হাসান (৩১), ৩। ইসমাইল ওরফে কালু (২২), ৪। মো. সাব্বির হোসেন (২০), ৫। মো. ইউসুফ গাজী (৩০), ৬। মো. সাইফুল উদ্দিন (৪২), ৭। মো. শরীফ, ৮। মো. রাকিব হাসান বাবু (২৩), ৯। মো. জাবেদ (২৯), ১০। মো. জাকির (৩২), ১১। শাহিন বাবু (২৭), ১২। মিজান মৃধা (৩০), ১৩। মো. সিরাজ উদ্দিন হিমেল (২৬), ১৪। জোমা বেগম (২৫), ১৫। ইয়াসিন আরাফাত রাফি (২১), ১৬। শাহিন মিয়া (৫১), ১৭। ইয়াছিন (২০), ১৮। আরিফ (২৬), ১৯। নাসির (৩৮), ২০। হাসান উল্লাহ কালু (৪০), ২১। মো. পলক (২২), ২২। মো. সবুজ (৩০) ও ২৩। মো. সাদ্দাম (৩৪)।
অপরদিকে গুলশান থানা এলাকায় গতকাল শনিবার (১ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারেরা হলেন—১। পলাশ চৌধুরী (৪৮), ২। জাহিদ শেখ (৪০), ৩। মো. পারভেজ (২৪), ৪। মো. শরিফ (৩৬), ৫। জসীম উদ্দিন (৪৫), ৬। মো. সিয়াম (২০), ৭। মো. আমিনুল ইসলাম (৩৮), ৮। মো. তোফাজ্জল (২০), ৯। মো. হানিফ (৩৬), ১০। মো. সামিউল (২৩), ১১। ইউনুস আলী (৩৫), ১২। মো. ওমর ফারুক (৩৬), ১৩। মো. কামাল হাওলাদার (৩২) ও ১৪। মো. জাফর আহম্মেদ (২৮)।